নারী-শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজারে নারী-শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড: মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগে নারীদের কর্মক্ষেত্রে সুযোগ খুব কম ছিলো, কিন্তু বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে। নারীরা এখন সর্বস্তরে কাজ করে যাচ্ছে। বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরা বিদেশ গিয়েও খুব ভালো কাজ করছে। নারীরা অনেক এগিয়ে যাচ্ছে টিকই কিন্তু আমাদের সমাজব্যবস্থায় এখনো পরিবর্তন হয়নি। এ ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক রাশেদা বেগম, শিক্ষার্থী পান্না আক্তার,বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।



মন্তব্য করুন