হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার॥ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা আগামী ১০ জুলাই রোববার অনুষ্ঠিত হবে। হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, রোববার ১০ জুলাই সকাল সাড়ে ৬ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করিবেন মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করবেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।
সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন সুলতানপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করবেন ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলনা আছাদ আহমদ চৌধুরী।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকিল উদ্দিন। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করবেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।



মন্তব্য করুন