মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ জেলা শাখার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২৯ জুলাই বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। ১৮১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আশু রঞ্জন দাশ ও সাধারণ সম্পাদক মহিম দে মধু।
সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক আশু রঞ্জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সম্মেলন উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়ন্ত কুমার দেব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল প্রমুখ।



মন্তব্য করুন