মৌলভীবাজারে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-১

August 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে তিন হাজার পিস ইয়াবাসহ মো. শামীম (২৮) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার।
শুক্রবার ১৯ আগস্ট দুপুর ১২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে ও বিভাগীয় রেইডিং টিমের সহায়তায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
শামিম রাজনগর উপজেলার আবদা তারাপাশা এলাকার মোঃ হিরা মিয়ার ছেলে। মো. শামীমের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com