মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

August 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজাররে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট শুক্রবার বিকেলে শহরের কুসুমবাগ বিশাল পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, ফয়ছল আহমদ, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সমাবেশে আলোচনা শেষে দলীয় ক্যাপ ও নানা প্লেকার্ড নিয়ে কুসুমবাগ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালটি পশ্চিমবাজার হয়ে চৌমুহনী প্রদক্ষিণ করে শমসেরনগর রোডে পথসভার মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে সমাপ্ত করা হয়। সমাবেশ ও র‌্যালিতে জেলার ৭টি উপজেলাসহ জেলা,উপজেলা ও পৌর শাখার বিভিন্ন শাখার বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com