সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যাগে বিক্ষোভ

August 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ জালানি তেলের মুল্য,পরিবহন ভাড়া সহ দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধোগতি ও ভোলা জেলায় পুলিশ গুলি করে ছাত্র নেতা নুরে আলম,সেচ্চাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সার্বিক নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যাগে বিক্ষোভ সমাবেশে অনুষ্টিত হয়েছে।
সোমবার ২২ আগষ্ট শেরপুর এলাকায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, ফয়জুল করিম ময়ুন।
বিশেষ অতিথি জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ইপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম,সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান সফি।
বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ রুহিন, কলেজ ছাত্র দল সভাপতি,জনি আহমেদ,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন,যুগ্ম আহবায়ক,১নং খলিলপুর ইউনিয়ন বিএনপি নজরুল ইসলাম ও সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক, এমদাদ আহমেদ সিরাজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com