মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

August 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে ২৪ আগস্ট বুধবার দুপুরে শহরের পশ্চিম বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
পৌর বিএনপির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, মোঃ হেলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু প্রমুখ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com