মৌলভীবাজারে জনসেবা বিষয়ক গণশুনানি

August 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে সরকারি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ও জুম প্লাটফর্মে মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের তত্তাবধায়নে প্লাটফর্মস ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফর সহযোগিতায় এ গণ-শুনানি অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে গণ-শুনানীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় গণ-শুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। গণশুনানির প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রাখেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো: আয়ুব আলী,বিআরটিএর সহকারি পরিচালক মো: ডালিম উদ্দিন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আল আমিন,জেলা কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মো: মোশাররফ হোসেন,সদর সহকারি কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান,সাংবাদিক ইমাদ উদ দীন, প্লাটফর্মস ডায়ালগ (পিফরডি) প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওনাল কো-অডিনেটর মো: ্আলমগীর মিয়া,ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আকলিমা চৌধুরী প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বেসরকারি সংস্থার প্রতিনিধি ও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগণ,শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে মৌলভীবাজার জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্র্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি দপ্তরের সেবার মান বৃদ্ধির জন্য সিটিজেন চার্টার প্রদর্শনসহ বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com