মৌলভীবাজার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন
August 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন এডিশনাল ডিআইজি (এএন্ড এফ), সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ নাবিলা জাফরিন রীনা ।
বুধবার ২৪ আগস্ট এডিশনাল ডিআইজি (এএন্ডএফ) পুলিশ অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মদ জাকারিয়া পুলিশ সুপার ও হাসান মোহাম্মদ নাসের রিকাবদার অতিরিক্ত পুলিশ সুপার, (এডমিন এন্ড ফাইনান্স) , সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।
পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল এডিশনাল ডিআইজি (এ এন্ড এফ) কে গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে নাবিলা জাফরিন রিনা,এডিশনাল ডিআইজি (এ এন্ড এফ) সিলেট রেঞ্জে, মৌলভীবাজার সদর কেন্দ্রিক ইউনিটগুলোতে কমর্রত সকল পুলিশ পরিদর্শকদের সাথে পরিচিত হন। এর পর পুলিশ অফিসের বিভিন্ন শাখার নথিপত্র পরিদর্শন করেন।



মন্তব্য করুন