রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শনেইউএসএআইডি’র প্রতিনিধি দল

পলি রানী দেবনাথ॥ সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক এর উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে ইউএসএআইডির সহায়তায় ও ব্রেকথ্রু এ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে জন্স হপকিন্স ইউনিভার্সিটি এর আওতায় প্রচারিত রেডিও অনুষ্ঠানগুলোর মূল্যায়ন জানতে ইউএসএআইডি’র একটি প্রতিনিধি দলআজ বৃহস্পতিবার ২৫ আগষ্ট রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২ মৌলভীবাজার পরিদর্শন করেছেন। শুর”তেই সিলেট অঞ্চলের বিখ্যাত ধামাইল গানের মাধ্যমে অতিথিদের স্বাগতমজানানো হয় এবংরেডিও পল্লীকণ্ঠের কর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।পরবর্তীতে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে আগত অতিথিদের সাথে পল্লীকণ্ঠের কর্মীদের পরিচয় পর্ব এবং রেডিও অনুষ্ঠানের উপর মূল্যায়নঅনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রযোজক মোঃ কামর”জ্জামান মিঠুসঞ্চালনায় অনুষ্ঠানে ইউএসএআইডির সহায়তায় ও ব্রেকথ্রু এ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে জন্স হপকিন্স ইউনিভার্সিটি এর আওতায় প্রচারিত রেডিও অনুষ্ঠানগুলোর উপর তথ্যচিত্র প্রদর্শিত হয়। তথ্যচিত্র সম্পর্কে বিশদ আলোচনা করেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান ও রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন।পরিদর্শনে উপস্থিত ছিলেন মারভিন ক্রেসপিন গামেজ, কোভিড-১৯ কো-অর্ডিনেটর ইউএসএআইডি, কেলী লিঞ্চ,ডিওসি স্পেশালিষ্ট ইউএসএআইডি, মোঃ আবুল কালাম, গ্লোবাল হেলথ সিকিউরিটি স্পেশালিষ্ট ইউএসএআইডি,এহসানুর রহমান জিয়া, প্রোডাকশন এসোসিয়েট, ব্রেকথ্রু এ্যাকশন প্রকল্প, এ এফ এম ইকবাল, আউটরিচ ম্যানেজার,ব্রেকথ্রু এ্যাকশন প্রকল্প, মো: আজিজুর রহমান,প্রোগ্রাম ম্যানেজার (রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক, মোহাম্মদ আসাদউল্লাহ, প্রভাষক, সৈয়দ শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজার প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজকও শ্রোতাবৃন্দ।



মন্তব্য করুন