বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভা

August 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
২৭ আগস্ট শনিবার পৌরসভার হল রুমে অনুষ্ঠানট্বি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সাকিবুল হাসান রাজিবের সভাপতিতে ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরীর রবিনের সঞ্চালনায়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সফল যুগ্মসাধারণ সম্পাদক জ জুবায়ের আহমেদ তপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মামুন মোহাম্মদ, জেলা ছাত্রলীগ নেতা মোঃ আলামিন আহমেদ, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান খান অপু ও জেলা ছাত্রলীগ নেতা আলফায়েদ রাফি।
উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারে হত্যার বিচার দ্রুত কার্যকর করারা আহবান জানান। বক্তারা আরো বলেন যে সংগঠন কে গতিশীল করতে সংগঠনের আদর্শ, নিয়ম-নীতি মেনে চলতে হবে। এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
পরবর্তীতে সম্মানিত প্রধান অতিথি কে সম্মাননা স্মারক তুলে দেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com