বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদনীঘাট ইউনিয়ন শাখা গঠন : সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল লতীফ

স্টাফ রিপোর্টার॥ জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন শাখা গঠনের লক্ষে সদর উপজেলা সভাপতি মাওঃ ইসমাইল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদীর পরিচালনায় এক দাওয়াতি বৈঠক অনুষ্ঠিত হয়।
২৬ আগষ্ট শুক্রবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর শাখার সহ সভাপতি মাওলানা আলাউদ্দীন রায়পূরী, ও পৌর শাখার সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, সদর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ আউয়াল।
অনুষ্ঠিত দাওয়াতি মজলিসে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সাংগঠনিক সেশনের জন্য –মাওঃ শামসুদ্দিন আহমেদ কে সভাপতিও মাওঃ আব্দুল লতীফ কে সাধারণ সম্পাদক কওে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন। উক্ত বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষে এবং উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষন করে। চাদনীঘাট ইউনিয়ন এর একাধিক তরুন আলেম ও যুবক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগ দান করেন ।



মন্তব্য করুন