বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়ন শাখার আয়োজনে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ
August 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী সকল ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির দাবীতে দেশব্যাপী “গণস্বাক্ষর কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়ন শাখার আয়োজনে কাগাবলা বাজারে ইউনিয়ন সভাপতি হাঃ মাওঃ রুহুল আমীন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মহসীন আহমদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন। এছাড়াও উক্ত গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস ৪নং আপার কাগাবলা ইউনিয়ন শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন