প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

মোঃ আব্দুল কাইয়ুম॥ দেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য এক জায়গায় রাখার জন্য তৈরি করা হচ্ছে এই ইউনিক আইডি। জানা গেছে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে এই আইডি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) রূপান্তরিত হবে।
এ লক্ষে মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে নানা তথ্য নেয়ার কাজ। বাংলা-ইংরেজিতে জন্ম নিবন্ধনের পাশাপাশি শিশুদের অভিবাবকদের স্ব স্ব উদ্যেগে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য বলা হয়েছে বিদ্যালয় থেকে। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি বিদ্যালয়ে অভিবাবকদের দুর্ভোগ কমাতে বেসরকারী পর্যায়ে স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্র এগিয়ে আসায় খুব একটা দুর্ভোগে পরতে হয়নি অভিবাবকদের।
সোমবার ২৯ আগস্ট সকাল থেকে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের রক্তের গ্রুপ পরীক্ষার কাজ করছেন লাইফ কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট টিম। এই টিম ওই বিদ্যালয়ের প্রায় ১শত ৫০জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করবেন। রক্তের গ্রুপ পরিক্ষার পর তা শিশুদের ইউনিক আইডি’র ফরম পূরণে কাজে লাগবে। সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের রক্তের গ্রুপ পরীক্ষার এই আয়োজনটিতে এগিয়ে এসেছে মৌলভীবাজার শহরের বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও ইউপি সদস্য ইমরান আহমদ জানান,শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়,আমরা যেকোন সেবামূলক কাজেও এগিয়ে আসি। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা তারই অংশ। এই সেবামূলক কাজটি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো কয়েকটি বিদ্যালয়েও শুরু হয়েছে।



মন্তব্য করুন