শোক দিবস উপলক্ষ্যে জেলা সদর উপজেলা ও পৌর শাখা আয়োজনে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা সদর উপজেলা ও পৌর শাখা আয়োজনে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। ৩০ আগস্ট মঙ্গলবার বেরির পাড় এলাকায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, পৌর মেয়র ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সহ সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,সদর উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।



মন্তব্য করুন