চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা
August 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ আগস্ট বুধবার জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, শিক্ষক, সাংবাদিক, উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন