শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

August 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা প্রশাসন আয়োজনে পঞ্চাশ জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার প্রশাসক সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সভাপতিত্ব জেলা বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। জেলার স্কুল ও কলেজের মেধাবী ৫০জন শিক্ষার্থীকে সনদপত্র ও চেক দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com