মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওঃ হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলীর যৌথ পরিচালনায় জামিয়া আরাবিয়া কনফারেন্স হলে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে দারসে কোরআন পেশ করেন জেলার সহ সভাপতি মুফতী হাবীবুর রহমান শামীম রাজনগরী।
আমাদের লক্ষ্য উদ্দেশ্য ও ৯ দফা কর্মসূচী বিষয়ের উপর আলোচনা করেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, শাখা পরিচালনা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওঃ হাবিবুর রহমান কাসেমী, কর্মির পরিচয়, কাজ ও গুনাবলী নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওঃ জহিরুল ইসলাম, নেতৃত্ব,আনুগত্য শৃংখলা নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মজলুম জননেতা মাও: জালাল উদ্দিন আহমদ, শুকরিয়া বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতী মাওঃ রুহুল আমিন, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওঃ রুহুল আমীন খান, এছারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সাভপতি মাওলানা মাহমুদুল হাসান কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ মাসুকুর রহমান মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল আলী, মৌলভীবাজার শহর শাখার সহ সভাপতি মাওঃ শামসুল ইসলাম ওলিপূরী, শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা গিলমান আহমদ, এছাড়ও জেলা শাখার সকল দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম কারাগারে বন্দি রয়েছেন। তিনি অবিলম্বে সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি কামনা করেন।
এসম একাধিক তরুন বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হয়ে প্রধান অতিথির কাছে সদস্য ফরম পূরণ করেন।
পরিশেষে দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা সহ সভাপতি মাওঃ ফারুক আহমদ।



মন্তব্য করুন