মডেল থানার বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী এবং জুয়াড়ী সহ ১৩ জন আসামী গ্রেফতার

September 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত আসামী,ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
আইজিপি’র নির্দেশক্রমে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযান উপলক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে,পুলিশ পরিদর্শক(অপারেশন) এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় তারিখ বিশেষ অভিযান পরিচালানা করে পরোয়ানাভুক্ত আসামী, ডাকাত, মাদক ব্যবসায়ী এবং জুয়াড়ী সহ ১৩ জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ২ টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী শ্রীমঙ্গল রোডের আরিফ ভিলার বাসিন্দা আব্দুল বারি’র ছেলে ,এম এ মাসুদ, এম সাইফুর রহমান রোডের বাসিন্দা সহদেব রায়ের স্ত্রী মিসেস রায়, স্বামী-সহদেব রায়, থানা ও জেলা-মৌলভীবাজার।
১ টি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী চাঁনগাঁওয়ের আলমগীর মিয়া, পিতা-মৃত আব্দুল বারিক।
১ টি জিআর পরোয়ানাভুক্ত আসামী নুর আহমদ, পিতা-মৃত ইলিয়াস মিয়া, সাং-পূর্ব খলিলপুর, থানা ও জেলা-মৌলভীবাজার সহ ৫ টি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার পূর্বক সকল আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।
সদর মডেল থানা মৌলভীবাজার এর অভিযানিক দল অত্র থানাধীন মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে সুইপার কোয়ার্টারের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোতালিব মিয়া(৪০), পিতা-রুহুল আমিন মিয়া, সাং-জগন্নাথপুর,১১ নং মোস্তফাপুর ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া অত্র মৌলভীবাজার সদর মডেল থানাধীন ১২ নং গিয়াসনগর ইউপিস্থ মোকাম বাজারস্থ অফিস বাজার গামী রাস্তার ভুজবল এলাকা থেকে কাইঞ্জার হাওর এলাকায় একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি কালে ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আঃ হান্নান(৩০), পিতা-মৃত ওমর আলী, সাং-ওলিপুর, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, দেলোয়ার মিয়া(২৪), পিতা-আজিদ মিয়া, সাং-মাজদিহি (পাহাড়),সাদ্দাম মিয়া(২১), পিতা-মৃত মছদ্দর আলী, সাং-লামুয়া, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, তাদেরকে দেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজতে থাকা।
১টি লোহার বাট যুক্ত রামদা,১ টি কাঠের বাট যুক্ত ছোরা, ২টি লোহার রড এবং আসামীদের ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশি¬ষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়।
অন্য একটি অভিযানিক টিম ৪ নং আপার কাগাবালা ইউপিস্থ নিজ আথানগিরি দক্ষিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে নিমার উদ্দিন(৬০), পিতা-মৃত আজমত আলী, সাং-কাগাবালা (টিলা পাড়া), শাহিন মিয়া(৩২), পিতা-মৃত কমরু মিয়া, সাং-বুরতলা, মোঃ দিলদার হোসেন(২৭), পিতা-আরশদ মিয়া, ৪। সাহাদ মিয়া(২৪), পিতা-লেখই মিয়া, উভয় সাং-নিজ আথানগিরি (দক্ষিন পাড়া), সর্বথানা ও জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
রেঞ্জ ডিআইজি, সিলেট’র নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্ববধানে আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com