মৌলভীবাজারে হজ পরবর্তী হাজীগনের সাথে মতবিনিময় সভা

September 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২২ সনের হাজীদের হজ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হজ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হজ করার ফলে প্রকৃত মানবিক অনুভূতি জাগ্রত হয়। মনের সংকীর্ণতা দূর হয়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, চিন্তার বিকাশ সাধিত হয়, হজ-পরবর্তী জীবনে হজের শিক্ষা বজায় রেখে জীবন পরিচালনা করেন। হাজীর সংখ্যা বাড়লে দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে, জনমানুষের কল্যাণ হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ২০২২ খ্রিষ্টাব্দে হজ করা হাজীরা। মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com