দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

September 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা ও তার শাখা সংগঠনের উদ্যাগে চৌমোহনায় চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
লাগামহীন ভাবে নৃত্যপণ্যের উর্ধ্বগতি ও মনু নদী প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং চলমান অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর বিকালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌত্র সঞ্চালনায় আয়োজিত ২ ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সদস্য ও তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবি শাহ মোহাম্মদ রাজুল আলী, মাওঃ শরীফ আহমদ, সাংবাদিক নাছরিন প্রিয়া, সাংবাদিক শাহ মোঃ ফজলুর রহমান, মোঃ মঞ্জুর আলম, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাধারণ সম্পাদক এম.এ সামাদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী ও মোঃ বুলবুল খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এর সভাপতি স্বপন কুমার দেব, মোহন ফাউন্ডেশন এর প্রতিস্টাতা চেয়ারম্যান মোহন, ফোরাম, জেলা কমিঠির সিনিয়র সদস্য মবশ্বির আলী, নোমান আহমদ, ফরিদ আহমদ ফরিয়াজ, সদস্য মোঃ জিলু মিয়া, আব্দুর রহমান রহমত, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিপন প্রমুখ। এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ সমূহ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com