ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আলোয়-আলো প্রকল্পের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

September 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র উদ্যোগে চাইল্ডফান্ড কোরিয়া এর অর্থায়নে এবং এডুকো বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মৌলভীবাজার-এ এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দূপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
নাহিদ আহসান বলেন, আলোয়-আলো প্রকল্প চা-বাগান ও হাওর এলাকায় যে ইসিডি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তা অবশ্যই প্রসংশার দাবিদার। ৩ থেকে ৫ বছরের শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে বিভিন্ন ধরণের খেলাধুলা, নাচ-গানের মাধ্যমে আনন্দময় পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) নির্বাহী পরিচালক নজমুল হক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোছাম্মৎ শাহীনা আক্তার। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আলোয়-আলো প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আমিনুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন উদনাছড়া চা-বাগানের কিশোর-কিশোরী দলের সেক্রেটারী পপি আক্তার, মন্দিরপাড়া শিশু কানন কেন্দ্রের ইসিডি ফ্যাসিলিটেটর কৃষ্ণা নায়েক, প্রধান শিক্ষক রমা রানী দেব।  সভায় আরও বক্তব্য রাখেন, শিপন বিশ্বাস, পঞ্চায়েত সভাপতি গোপেশ পট্টনায়েক ও কার্তিক নায়েক প্রমূখ।  এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা, কিশোর-কিশোরী দলের সদস্য।
উল্লেখ্য যে, আলোয়-আলো প্রকল্পটি চারটি সহযোগী সংস্থা আইডিয়া, এমসিডা, বিটিএস ও প্রচেষ্টার মাধ্যমে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার উপজেলার ৩০টি চা-বাগান ও ২ হাওর এলাকায় পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com