জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মিছবাহুর রহমান

September 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মিছবাহুর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা তাঁতী লীগের সভাপতি আলী হায়দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ও অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
এ সময় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছত্রলীগসহ সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছবাহুর রহমান বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com