শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই — মুফতী হাবীবুর রহমান শামীম

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার ৮নং কনকপুর ইউনিয়ন শাখা পূনর্গঠন এর লক্ষে স্থানীয় দামিয়া বাংলাবাজারে অস্থায়ী মিলনায়তনে সংগঠনের উপদেষ্টা মাওঃ রফিক আহমেদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সভাপতি মাওলানা ফয়জুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত পূনর্গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। খেলাফত প্রতিষ্ঠা হলে সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হবে। খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি, অশ্লীলতা, তরুণ ও যুব সমাজের অবক্ষয় শূন্যের কোঠায় নেমে আসবে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এসময় তিনি কুরআন সুন্নাহর আলোকে খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সৃতিচারণ করে বলেন এ লক্ষেই যুগশ্রেষ্ঠ বুযুর্গ বাংলার বোখারী শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এ লক্ষ্যেই ১৯৮৯ সালের ৮ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছিলেন এবং এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমৃত্যু খেলাফত প্রতিষ্ঠার জন্য শাইখুল হাদীস রহঃ এর সেই নির্দেশিত পথ অনুসরণ করেই খেলাফত প্রতিষ্ঠার জন্যে আমৃত্যু কাজ করে গেছেন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহঃ, আল্লামা উবায়দুল হক এম পি রহ. বিশ্ব বরেন্য মুফাসসিরে কোরাআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহ. শাইখুল হাদীস মাওলানা নেজাম উদ্দীন রহ. আল্লামা খলিলুর রহমান রাজনগরী রহ.।
তাই আমাদের আকাবীর হযরত দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত সমাজের সর্বত্রে পৌঁছে দিতে হবে।
উক্ত পূনর্গঠন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন, এছারাও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ আবুল কালাম খসরু,সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজিদ, সহ সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ আউয়াল প্রমুখ।
উপস্থিত সদস্য দের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন শাখা পূনর্গঠন সম্পন্ন হয়। আগামী ২২/২৩ সেশনের জন্য
মাওঃ ইকরাম আলী কে সভাপতি ও মাওঃ শুয়াইব আহমদ কে সাধারণ সম্পাদক এবং ডাঃ মোঃ আলী আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি পূনর্গঠন করা হয়।
অনুষ্ঠিত পূনর্গঠন সভায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি এবং সংগঠন এর সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।



মন্তব্য করুন