খেলাফত মজলিস কনকপুর ইউনিয়ন শাখা পূনর্গঠন-সভাপতি- মাওঃ ইকরাম আলী, সাধারণ সম্পাদক-মাওঃ শুয়াইব আহমদ,

September 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর স্থানীয় দামিয়া বাংলাবাজারে অস্থায়ী মিলনায়তনে উপদেষ্টা মাওঃ রফিক আহমেদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সভাপতি মাওলানা ফয়জুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত পূনর্গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ সভাপতি মুফতী হাবীবুর রহমান শামীম রাজনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাওঃ হাবিবুর রহমান শামীম বলেন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই খেলাফত পদ্ধতির শাসন ব্যবস্থা মহাবিশ্বের স্রষ্টা ও পরিচালনাকারী আল্লাহ তায়ালার দেয়া শাসন ব্যবস্থা। শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
যুগশ্রেষ্ঠ বুযুর্গ বাংলার বোখারী শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এ লক্ষ্যেই ১৯৮৯ সালের ৮ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছিলেন এবং এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমৃত্যু খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন শাইখুল হাদীস রহঃ এর সেই নির্দেশিত পথ অনুসরণ করে খেলাফত প্রতিষ্ঠার জন্যে আমৃত্যু কাজ করে গেছেন প্রিন্সিপাল রহঃ ও আল্লমা রাজনগরী রহ ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ আবুল কালাম খসরু, সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজিদ,সহ সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ আউয়াল অনুষ্ঠিত পূনর্গঠন সভায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন।
উপস্থিত সদস্য দের মতামতের ভিত্তিতে আগামী ২২/২৩ সেশনের জন্য মাওঃ ইকরাম আলী কে সভাপতি ও মাওঃ শুয়াইব আহমদ কে সাধারণ সম্পাদক এবং ডাঃ মোঃ আলী আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি পূনর্গঠন করা হয়।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com