জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক আওয়ামীলীগের মনোনয়ন পেলেন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান।
শনিবার ১০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মেঃ ফজলুর রহমান।
এ জেলায় দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আহমদ, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। তবে যারা দলীয় মনোনয়ন পাননি তারা নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
আগামী ১৫ সেপ্টেম্বর নমিনেশন দাখিলের শেষ দিন। বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ ১৭ অক্টোবর সোমবার। ভোট গ্রহণ হবে ইভিএমে পদ্ধতিতে।



মন্তব্য করুন