মৌলভীবাজারে জন প্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ র্শীষক কর্মসূচি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ র্শীষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ সেপ্টেম্বর সকালে পৌর সভা সম্মেলন কক্ষে বাংলাদেশ নিবাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালায়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ সচিব আব্দুন নাসের খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাদ্য নিরাপদ হলো খাদ্যকে বিভিন্ন বিপত্তি থেকে রক্ষা করার সমন্বিত পদক্ষেপ তাছাড়া খাদ্য কর্মীদের খাদ্যের বিভিন্ন বিপক্তি সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা নিবার্হী অফিসার সাবরীনা রহমান। নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ র্শীষক কর্মসূচিতে পৌরসভার কাউন্সিলর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন