নাজিরাবাদে দাঁড়াও পথিক যাত্রী ছাউনির ভিত্তিস্থাপন
September 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ১০নং নাজিরাবাদ ইউনিয়ন কার্যালয়ের কাছে ত্রিমুখী পয়েন্টে একটি যাত্রী ছাউনির প্রয়োজনীয়তা উপলব্দি করে স্থানীয় চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ ও নাজিরাবাদ সাহেব বাড়ির কৃতিসন্তান লেখক ও কলামিষ্ট দাঁড়াও পথিকের লেখক সাদেক আহমেদের উদ্যোগে একটি যাত্রী ছাউনি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।
১১ই সেপ্টেম্বর যাত্রী ছাউনির ভিত্তিস্থাপন শেষে মোনাজাত ও তবরুক বিতরণ করা হয়। এ সময় এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরাবর্গ উপস্থিত ছিলেন।
ছাদেক আহমদ জানান, আমার লেখা অনেক বই দাঁড়াও পথিকের মতো যাত্রী ছাউনি হবে দাঁড়াও পথিক বসুন বিশ্রাম নিন। যাত্রী ছাউনির কাজ শেষ হলে পথচারী নারী ও শিশুরা উপকৃত হবেন।



মন্তব্য করুন