মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতের অব্যাবস্থপনা ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ সেপ্টেম্বর বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রঙ্গন থেকে শুরু হয়ে শহরের চৌমুহনা প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এস আর প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন উজ্জ্বল, থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদীর রাজু, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমসাদ আহমেদ, ১ম যুগ্ন সম্পাদক সারওয়ার মজুমদার ইমন,সহ সভাপতি নাসির আহমদ, যুগ্ন সম্পাদক সালাম আহমেদ জিতু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌ: মোস্তাক, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, কাজী হোসাইন আহমেদ, মাহফুজ আহমেদ, শহীদ আহমদ, গিয়াস আহমদ, আমির মোহাম্মদ, মাহবুবর রহমান শিপন, শিবলু আহমেদ, শেখ সামাদ, আওয়াল আহমেদ, মাজহারুল ইসলাম মহসিন, ইহাম মোজাহিদ, সাহান চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ। মুষলধারে বৃষ্টির মধ্যে ও বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে।



মন্তব্য করুন