কোভিড-১৯ টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের বাস্তবায়নে এবং এডাবের সহযোগীতায় মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে (পুরাতন হাসপাতাল) “কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপণ যোগাযোগ জনস্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ” প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ইপিআই টেকনোলজিষ্ট শামসুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সালাহউদ্দিন, কামরুন নাহার, নারায়ন চন্দ্র দেব, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষকসহ প্রমূখ। অনুষ্ঠানে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক পথ নাটক এবং লোকগান পরিবেশন করেন হামিদ প্রবাসী ও তার দল। সভায় করোনা প্রতিরোধে নির্ভয়ে ৩ ডোজ টিকা নিতে বলা হয় এবং অন্যকেও টিকা নিতে উদ্বুদ্ধ করা হয়। তাছাড়া, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়। কোভিড-১৯ সংক্রান্ত ভূল ধারণা সম্পর্কেও আলোচনা করা হয়।



মন্তব্য করুন