মৌলভীবাজার পৌরসভার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে মতবিনিময় সভা
September 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা আয়োজিত পুর্ব গীর্জাপাড়া, ফাটাবিল ও ১নং ওয়ার্ডের কুদালীছড়ার অংশের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য নেছার আহমেদ এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
১নং ওয়ার্ডের কাউন্সিলার এডভোকেট পার্থ সারথী পাল সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবার্হী প্রকৌশলী নকিবুর রহমান, কাউন্সিলর ফয়ছল আহমদ,মোঃ জালাল আহমদ, আনিছুজ্জামান বায়েছসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন