৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২২
September 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৩ সেপ্টেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বালক ও বালিকাদের খেলা ছিল সাঁতার, দাবা, ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি। অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথির মূল্যবান বক্তৃতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।



মন্তব্য করুন