সৈয়দ মুজতবা আলীর ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চের আলোচনা সভা ও কবিতা পাঠ

September 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো বহু ভাষাবিদ আন্তর্জাতিক পন্ডিত ড. সৈয়দ মুজতবা আলীর ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ ও মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হয়।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধর এর সভাপতিত্বে সেলিমা আজিজ এর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, শিক্ষায় অধ্যাপক নিরঞ্জন অধিকারী, প্রশাসনে আ ফ ম ইয়াহিয়া চৌধুরী,প্রবাসের সাহিত্যে সংগঠনে আবুল কালাম আজাদ ছোটন, কবিতায় আফরোজ অদিতি এবং সমাজসেবায় প্রভাস চন্দ্র সিংহকে সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হয়। বক্তব্য রাখেন এডভোকেট গোলাম কিবরিয়া, কবি চন্দ্র শেখর দেব, মোঃ মাহবুব রহমান,কবিতা পাঠ করেন কবি লিলি শেঠ,র”পালী বড়ুয়া, সাদিয়া আরমান, সঙ্গীত করেন চামেলী সিনহা ও অমৃতা অদিতি অথী। শুর”তেই অনুষ্ঠান উদ্বোধন করেন ড. সৈয়দ আজিজ।
প্রধান অতিথি রোবায়েত ফেরদৌস বলেন সৈয়দ মুজতবা আলীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে করা উচিত। মুজতবা আলীর বই পড়লে বিশ্ব জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com