মৌলভীবাজার জেলা কারাগার থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ

September 15, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক শিক্ষার্থী এবছর জেলা কারাগার থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করছে। উপজেলার আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হয়ে মৌলভীবাজার জেলা কারাগারে রয়েছে। সে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা ছিলো।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা কারাগার থেকে এই শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
মৌলভীবাজার জেলায় এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩০ হাজার ৫ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোডের অধীনে জেলার ৪১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাত উপজেলার শিক্ষার্থীরা।
ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পারের টং গ্রামের নওসু মিয়ার ছেলে এবং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী মোঃ হেলাল আহমেদ (১৭) নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হয়ে মৌলভীবাজার জেলা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানান, এ বছর সুন্দর পরিবেশে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী জেলা কারাগার থেকে এবারের পরিক্ষায় অংশগ্রহণ অংশগ্রহণ করছে। আমরা জেনেছি সে গতকাল একটি মামলায় গ্রেফতার হয়েছে। কিন্ত সে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় জেল হাজত থেকে তাকে পরীক্ষার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেল সুপার ডিসি ও কন্ট্রোলার বরাবর চিঠি লিখেছেন, চিঠি লেখার পর বোর্ড কন্ট্রোলার থেকে পরীক্ষার অনুমতি আসছে,এরপর জেলা প্রশাসন থেকে উক্ত শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। সে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতায় সেখান থেকে প্রশ্নপত্র সরবরাহ করে তাকে দেওয়া হয়। তখন সে জেলে থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com