মৌলভীবাজারে সহকারি পুলিশ সুপার পদে দুইজনের পদোন্নতি লাভ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ডিএসবি এর ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী এবং শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলার সিলেট বিভাগীয় পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার জেলা, জেলা সদরে কর্মকর্তা সকল পুলিশ পরিদর্শকগন ।
র্যাঙ্ক ব্যাচপরিধান শেষে পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার দুইজন সিলেট বিভাগীয় পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।



মন্তব্য করুন