সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার শিক্ষা দিবস পালন

September 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ শিক্ষা বাণিজ্য ও শিক্ষা সংকোচন রুখে দাঁড়ানো, শিক্ষাঙ্গনে সন্ত্রাস- দখলদারিত্ব বন্ধ করা, স্বৈরতন্ত্র ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু ছাত্র আন্দোলন গড়ে তোলার দাবিকে সামনে রেখে ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ছাত্র সমাবেশ ও মিছিল এবং মিছিল পরবর্তী জেলা কার্যালয়ে শিক্ষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াত, জেলা শাখার সহসভাপতি প্রিতম দাস, দপ্তর সম্পাদক সবুজ গৌড়, শহর শাখার সংগঠক নাঈম আহমেদ কামরান প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরবর্তীতে শহরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি মিছিল অনুষ্ঠিত হয়।
বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমরেড মঈনুর রহমান মগনু, আলোচনা করেন রেহনোমা রুবাইয়াত, প্রিতম দাস, কাকলি সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com