জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

September 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ সেপ্টেম্বের সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সঞ্চালনায় উক্ত সভায়। এ সময় জেলা প্রশাসক বলনে জেলার উন্নয়নের জন্য সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে ও আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন জেলার আইন শৃংখলা নির্বিঘেœ রাখতে সকল প্রস্তুতি নিয়েছে।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা খোদেজা খাতুন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.বর্ণালী দাশ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুর্দশন কুমার রায়, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সভায় জেলার উন্নয়ন বিষয়ক যাবতীয় আলোচনা করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com