প্রেসক্লাব মোড়ে থেকে ১৩শ ৫০ পিছ ইয়াবাসহ আটক-১

September 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ১৩শ ৫০পিছ ইয়াবাসহ মোঃ গোলাম সরোয়ার (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের শাহ মোস্তফা সড়কের (প্রেসক্লাব মোড়ে) থেকে তাকে আটক করা হয়। গোলাম সরোয়ার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের পদিনাপুর গ্রামের আব্দুল মুহিদ এর ছেলে।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের এসআই রুপক কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিতিত্তে শহরের শাহ মোস্তফা সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ১৩শ ৫০পিছ ইয়াবাসহ মোঃ গোলাম সরোয়ারকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com