জেলা প্রশাসক শিশুপার্কে হচ্ছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা শহরের পর্যটন রেস্ট হাউজ ও মৌলভীবাজার জেলা প্রশাসক শিশু পার্ক এখন নতুন নামেই পরিচিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ওই জরাজীর্ণ রেস্ট হাউজ ও অযতœ অবহেলায় পড়ে থাকা শিশুদের খেলাধুলা ও বিনোদনের নানা সরঞ্জামাদি নষ্ট হওয়ার পাশাপাশি ওখানে নেশা সেবনকারীসহ নানা অপরাধের নিরাপদ আস্তানায় পরিণত হয়। রাত নেমে আসলেই ওখানকার ভূতুড়ে পরিবেশে অপরাধীরা চালাতো তাদের নানা অপকর্ম। এ নিয়ে আশপাশের বাসিন্দারা থাকতেন আতঙ্কিত।
স্থানটি শিশুপার্ক অথবা অন্য কোনো কাজে লাগাতে বারবার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। অবশেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা প্রশাসক শিশুপার্কে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শহরের বনশ্রী আবাসিক এলাকায় ওই স্থানটিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, প্যানেল মেয়র মো. নাহিদ হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী শিক্ষাবর্ষ থেকে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে বলে এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য করুন