মৌলভীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে এক ট্রেন যাত্রীর মৃত্যু
September 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পরে অজ্ঞাত পরিচয়ের এক ট্রেন যাত্রীর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ট্রেনের এক যাত্রী শ্রীমঙ্গল সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শুক্রবার সকাল ১০ টায়। ভর্তির সময় তার নাম মিলন মিয়া ও একজন ট্রেন যাত্রী ছিলেন বলে জানাতে পারেন। পরে তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলে দূপুর দেড়টার দিকে মৃত্যু হয়। এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি মোঃ শাফিউল জানান বিষয়টি তাদের জানা নেই।



মন্তব্য করুন