ডিবি ও পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

March 23, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা ও কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার ২২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশগুপ্ত সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার কাদিপুর গ্রামের জুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি জুবেল মিয়া অরফে ইয়াবা জুবেলকে গ্রেপ্তার করে।

পুলিশ জুবেলের ঘরে তল্লাশি চালিয়ে নীল রঙের বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে ১১২ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াবা জুবেল কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আমির আলির ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অপর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এএসআই আনোয়ার হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব-শংকরসেনা এলাকা থেকে মাদক কারবারি হাফিজুর রহমান খোকন ও মো: সাজু মিয়াকে গ্রেপ্তার করেন।

পরে আটককৃতদের কাছ থেকে ১০৫পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ও শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com