মৌলভীবাজারে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

August 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে।

শনিবার ৫ আগস্ট বেলা ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনীতিবীদ ও সরকারি দফতরের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল প্রমুখ।

আলোচনা সভায় শেখ কামালের বিপ্লবী জীবনের উপর আলোকপাত ও স্মৃতিচারণ করেন অতিথিরা। তিনি সত্যের পক্ষে থেকে আগস্টের কালো রাতে পরিবারের প্রথমেই জীবন দিয়েছেন।

বক্তারা বলেন, তিনি বেঁচে থাকলে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একটা দ্বার উন্মোচিত হতো। পরে জেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com