সামাজিক ও মানবিক সংগঠন গোল্ডেন হিউম্যানিটি সোসাইটি’র ১ম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার॥ আগামীদিনে মানবতার সেবায় দৃঢ় ভাবে কাজ করার প্রত্যয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে সামাজিক ও মানবিক সংগঠন গোল্ডেন হিউম্যানিটি সোসাইটি মৌলভীবাজার।
শনিবার ৫ আগস্ট দুপুরে শহরের উদান মাদান রেস্টুরেন্টে কেক কাটা ও সামাজের সুবিধাবঞ্চিত অসহায়দের নিয়ে খাবারের আয়োজন করা হয়।
এক বছর আগে মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে একঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিষ্ঠার পর থেকে যে কোন দূর্যোগে গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। বিগত এক বছরে সংগঠনের সদস্যের মাধ্যমে শতাধিক মুমূর্ষ রোগীকে রক্তদান করা হয়েছে।
বর্ষপূর্তি আয়োজনে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সোহাগ রানা, সংগঠনের উপদেষ্টা সাদিকুজ্জামান ইমরান, আফ্রিদ রায়হান, সুমন জুমন, মৃদুল চক্রবর্তী, দিব্য রঞ্জন মিত্র, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রুয়েল আহমেদ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মনি রায়সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুয়েল আহমদ জানান, ২০২২ সালের ৫ আগস্ট মৌলভীবাজার জেলার একঝাঁক উদ্যোমী তরুণ-যুবকদের নিয়ে গঠিত হয় গোল্ডেন হিউম্যানিটি সোসাইটি।
প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে বলে জানান।
তাদের প্রথম বর্ষপূর্তি আয়োজনে সার্বিকভাবে সহযোগীতা করেছেন লন্ডন প্রবাসী শাহ্ বাবলু হোসেন। তিনি দেশ-প্রবাসে থেকে যাঁরা সহযোগীতার হাত প্রসারিত করেছেন সকলকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।



মন্তব্য করুন