জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক)॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট সকল শহীদদের স্মরণে জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষে শনিবার ৫ আগষ্ট রাতে শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল জলিল শাহীন’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মীর্জা ছায়েফ উদ্দিন বেগ, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি লক্ষী কান্ত দেব, সাংগঠনিক সম্পাদক কপিল দেব, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিলাদ আলী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, প্রচার প্রকাশনা সম্পাদক বিষ্ণু পদ দেব, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অমিতাভ ঘোষ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল হক, যুব ক্রীড়া সম্পাদক অসিত রঞ্জন দত্ত, সমাজসেবা বিষয়ক সম্পাদক বিকাশ দেব সুমন, সদস্য বাবুল মিয়া, শামীম মিয়াসহ মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



মন্তব্য করুন