যুব রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত
August 7, 2023,

সালেহ আহমদ (স‘লিপক)॥ যুব রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট এর মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৬ আগষ্ট যুব প্রধান সোহাগ রানা’র সভাপতিত্বে ও উপ-যুব প্রধান ১ মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ইউনিট লেভেল অফিসার আসাদুল হায়দার চৌধুরী।
সভায় বিগত মাসের বিভিন্ন কার্যাবলী প্রসঙ্গে মতবিনিময় এবং সেই কার্যক্রমগুলোকে আরও সাবলীল ও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
ভবিষ্যৎ কার্যক্রম, জাতীয় শোক দিবস, ট্রেনিং এবং সহশিক্ষা কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং এর পরিকল্পনা করা হয়।



মন্তব্য করুন