অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট থেকে প্রাপ্ত গরীব, দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার ৭ আগস্ট জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, গরীব, দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এরই প্রয়াসে মৌলভীবাজার জেলার অস্বচ্ছল, সুবিধাবঞ্চিত এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আজ সকলের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। গরীব, দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।



মন্তব্য করুন