মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক সভা
August 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ আগস্ট দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোহসিনসহ অন্যান্যরা।



মন্তব্য করুন