মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশনে উপস্থিত থাকতে মেয়রের আহবান

August 10, 2023,

সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজার পৌরসভার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের আগামী ১৬, ১৭ ও ২০ আগষ্ট  প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে স্বশরীরে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।

বুধবার ৯ আগস্ট পৌর মেয়র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের ‘লাইভ ভেরিফিকেশন’র উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী ১৬, ১৭ ও ২০ আগষ্ট প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে পৌর এলাকাধীন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের ‘লাইভ ভেরিফিকেশন’র মাধ্যমে ভাতাভোগীদের যাচাই বাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভাতাভোগীদের জ্ঞাতার্থে আরও জানানো হয় ১৬ আগষ্ট  ১,২ ও ৩নং ওয়ার্ড, ১৭ আগষ্ট ৪,৫ ও ৬নং ওয়ার্ড এবং  ২০ আগষ্ট  ৭,৮ ও ৯নং ওয়ার্ডের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

যথাসময়ে জাতীয় পরিচয়পত্র, নির্ধারিত মোবাইল নম্বর (বিকাশ সহ) উল্লেখিত সময়সূচী অনুযায়ী স্বশরীরে উপস্থিত থেকে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করার আহবান করেন। লাইভ ডেরিফিকেশনে উপস্থিত না থাকলে ভাতা বাতিল বলে গণ্য হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com