ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা

August 13, 2023,

সালেহ আহমদ (লিপক) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ আগষ্ট বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার শাহ্ মোস্তফা সড়কস্থ কার্যালয়ে জেলা সভাপতি মোঃ জামালউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা মুইনুল ইসলাম চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক এম এ ওয়াহেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, কেন্দ্রীয় সদস্য মুফতি ফারুক আহমেদ।

এছাড়াও মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৬ আগষ্ট ঢাকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জনসভাকে সফল করার লক্ষে মৌলভীবাজার জেলা থেকে একটি বাস রিজার্ভ করে সকল নেতাকর্মী ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com