স্বৈরাচার শেখ হাসিনা গদি পেয়ে চেয়ারে ফ্যাবিকল গ্লো এর মতো লেগে গেছে : এম নাসের রহমান

August 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণ মিছিলে যোগ দিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, আজকে এই স্বৈরাচার অবৈধ শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীদলের ধারাবাহিক এক দফা আন্দোলন কর্সসুচীর বিশাল মিছিলে হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ অংশ নিয়েছে।

এই শান্তি পূর্ণ পদযাত্রা ও গণমিছিল গণসমাবেশের মাধ্যমে এই এক নায়ক স্বৈরাচারীনিকে ক্ষমতাচ্যুত করতে সফল হবো। আপনার জানেন শেখ হাসিনা ক্ষমতার মসনদের চেয়ারের সাথে ফেভিকল গ্লোর মতো আটাকাইয়া গেছে।

এখন তাকে  ক্ষমতার মসনদের চেয়ার থেকে সরানোর দায়িত্ব সকল দেশবাসীর। এই একদফা কর্মসুচির প্রথমধাপে আজকের এই গণমিছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কঠিন আসবে।

এক দফা দাবিতে শুক্রবার ১১ আগস্ট জুমার নামাজের পর বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে শুরু হয়ে আবুল হোটেল পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নাসের রহমান এ গণমিছিলে অংশ নেন।

মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী জানান, ঢাকায় গণ মিছিল চলাকালে সাংবাদিকরা প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র বিশিষ্ট অর্থনীতিবিদ এম নাসের রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা গদি পেয়ে চেয়ারে ফ্যাবিকল গ্লো এর মতো লেগে গেছে। তাই তাকে গদি থেকে নামানোর দ্বায়িত্ব দেশের জনগণকে নিতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কঠিন গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com